প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে বলেন, ভারত, অস্ট্রেলিয়া বা কানাডায় যেভাবে হয়, আমাদেরও সেভাবেই হবে। তফশিল ঘোষণার পর সরকারের কারো কোনো প্রটোকল থাকবে না।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তিনি বলেন, প্রচার-প্রচারণার সময় মন্ত্রীরা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবেন না। আমি ভার্চুয়ালি বিভিন্ন কাজে অংশ নেবো। সরকারের রেগুলার কাজগুলো করবো, কাজ তো থামিয়ে রাখা যাবে না।