দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি। “যা কিছু মানুষের কল্যানে-তাঁরই সাথে” এই প্রতিপাদ্যকে সাথে নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম পরিবারের এর আয়োজনে “আর্তমানবতার কল্যাণে সৃজনশীল ব্যক্তিদের নিয়ে ১ম বর্ষ পূর্তি মিলনমেলা ১১ই নভেম্বর শনিবার সকাল ১০ টায় দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র,এইচ. এম. মনির হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, দেবহাটা সদর ইউপি সদস্য আজগর আলী সমাজসেবক রাসেল আহমেদ । উক্ত অনুষ্ঠানে আমাদের টিম মানবিক পরিবারের ১ম বর্ষ পূর্তি উপলক্ষে আমাদের টিম মানবিক পরিবার- স্বাগত বক্তব্য রাখেন, আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আমন্তিত অতিথি হিসেবে স্থানীয় প্রশাসন, সরকারি কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কবিতা ও গান বাজনা দিয়ে মিলন মেলার অনুষ্ঠানটি শেষ হয়।