1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহানবীর (সা.) রওজা শরিফ জিয়ারতে নতুন নিয়ম - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

মহানবীর (সা.) রওজা শরিফ জিয়ারতে নতুন নিয়ম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ জন খবরটি পড়েছেন

মদিনার মসজিদে নববিতে মহানবীর (সা.) রওজা শরিফ জিয়ারতে নতুন নিয়ম করেছে সৌদি আরব।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে একজন মুসলিম বছরে একবারের বেশি মহানবীর (সা.) রওজা শরিফে যেতে পারবেন না। গালফ নিউজ ও সিয়াসাত ডেইলির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কোনো মুসলিম শেষবার ভ্রমণের ৩৬৫ দিন পর আবার মহানবীর (সা) রওজা শরিফে যাওয়ার আবেদন করতে পারবেন।

এ জন্য নুসুক বা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে ভ্রমণপ্রত্যাশীদের এই আবেদন করতে হবে। সে সঙ্গে নিশ্চিত করতে হবে যে ভ্রমণের আবেদনকারী করোনায় আক্রান্ত নন এবং করোনা রোগীর সংস্পর্শে আসেননি।

মদিনার মসজিদে নববীতে হজরত মোহাম্মদের (সা.) সমাধি (রওজা মোবারক)। মক্কায় ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফে হজ বা ওমরাহ শেষে মুসলমানরা এ স্থানে যান। তবে মহানবীর (সা.) রওজা জিয়ারত এবং সেখানে প্রার্থনা করতে ইচ্ছুক মুসলিম উপাসকদের সেখানে যাওয়ার আগে সরকারি অনুমতি নিতে হবে।

এদিকে সৌদি সরকারের এমন ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তারা বলছেন, অনেকেই বছরে কয়েকবার ওমরাহ পালন করতে যান, এ নিয়ম কার্যকর হলে তারা মহানবীর (সা.) রওজা জিয়ারতের সুযোগ পাবেন না। যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar