1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিগঞ্জে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো আম জব্দ ও বিনষ্ট - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

কালিগঞ্জে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো আম জব্দ ও বিনষ্ট

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৭৪ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি। সাতক্ষীরা কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আজহার আলী অভিযান চালিয়ে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করার প্রস্তুতিকালে ৪শ’ কেজি আম জব্দ করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের আজিজুল ইসলামের গুদাম থেকে এ আম জব্দ করা হয়। তবে ওই সময়ে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে আজিজুল ইসলাম সেখান থেকে কৌশলে পালিয়ে চলে যায়।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষাক্ত কেমিকেল দিয়ে অপরিপক্ক কাঁচা আম পাকিয়ে তা বাজারজাত করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীমউদ্দীনসহ এলাকার জনপ্রতিনিধিকে সাথে নিয়ে প্রায় ৪শ’ কেজি আম জব্দ করা হয়। ওই বাজারের আজিজুল ও দেবহাটার কিছু আম ব্যবসায়ী মিলে প্রতি বছর অপরিপক্ক কাঁচা আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করে বলে স্থানীয়রা জানায়।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি সহ সকলের সম্মুখে জব্দকৃত আম গাড়ির চাকায় বিনষ্ট করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar