1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৮৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন। তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার (১৯ মে) আজারবাইজান সীমান্তে নির্মিত একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহন করা হেলিকপ্টারটি খোদা আফ্রেইন অঞ্চলে বিধ্বস্ত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী আলে হাসেম নিহত হয়েছেন। এছাড়া হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্টের নিরাপত্তা দল এবং ক্রুও নিহত হয়েছে।

সোমবার (২০ মে) সকালে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। রাইসির ওই বহরে তিনটি হেলিকপ্টার ছিল। এর মধ্যে দুটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার মধ্যেও নিরাপদে অবতরণ করে।
ইরানে বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রে তৈরি করা বেল-২১২ মডেলের। এতে পাইলটসহ ১৫ জন বসতে পারেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar