শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি। শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এক শত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফাউন্ডেশন ফর সোসিও- ইকোনমিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর আয়োজনে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২রা জুন রবিবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উক্ত চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলম , সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ, সহ সন্মানিত গন্যমান্য ব্যক্তিবর্গ।