স্টাফ রিপোর্টার । অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে সরদার অলিয়ার রহমান বিজয় অর্জন করায় অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মঙ্গলবার সন্ধায় নবনির্বাচিত চেয়ারম্যান ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমানের অফিসে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি সেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আলমগীর, সহ-সাধারণ সম্পাদক মারুফ মোস্তফা,অর্থ সম্পাদক ধনঞ্জয় কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক রেজাউল আলম, সমাজ কল্যাণ সম্পাদক অলিয়ার রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সৌরভ হোসেন, এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, তিলক কুমার দাস, শিক্ষক আহমদ প্রমুখ।