1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শ্যামনগরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ জন খবরটি পড়েছেন
Anath Mondal

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।   সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী জামে মসজিদ, টেংরাখালী বায়তুন নাজাত হাফিজিয়া কাওমী মাদ্রাসার জায়গা উদ্ধার ও টেংরাখালী যুবকল্যাণ এসোসিয়েশনের মাঠ রক্ষায় এলাকাবাসীর পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৩ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৪টায় টেংরাখালী গ্রামের সর্বস্তরের জনগনের আয়োজনে স্লুইসগেট সংলগ্ন খেলার মাঠের ধারে কয়েক হাজার জনগণ স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুনের যৌথ নেতৃত্বে মানববন্ধনে বক্তরা বলেন, মাদার নদীর চর ভরাটের খাস জায়গার উপর নির্মিত টেংরাখালী ফুটবল মাঠ। মাঠটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চিত্তবিনোদন থেকে বঞ্চিত হচ্ছে এলাকার যুব সমাজ। মাঠটি সংস্কার প্রয়োজন।

মাঠটি স্থানীয় যুব সমাজ সহ সর্বস্তরের জনগন সংস্কারের উদ্যোগ গ্রহণ করলে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯ সেপ্টেম্বর-২৪ তারিখে ১৭২৮/২৪ নং পিটিশন মামলা রুজু করেন। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে এই হয়রানী মূলক মামলা করা হয়েছে।

সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টেংরাখালী জামে মসজিদের , টেংরাখালী বায়তুন নাজাত হাফিজিয়া কাওমী মাদ্রাসার জায়গা ও টেংরাখালী যুবকল্যাণ এসোসিয়েশনের মাঠের জায়গা অবৈধভাবে দীর্ঘ প্রায় ১যুগ ধরে জবর দখল করে মৎস্য চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করে। এতে রাজনৈতিক প্রভাব দেখিয়ে এ জমি অবৈধভাবে দখল রাখতে আব্দুল বারী মেম্বর (সাবেক) এলাকার শত শত মানুষ কে জিম্মি করে এবং ব্যক্তি বিশেষের ডজনের উর্ধে মামলা দেন।  মিথ্যা নাশকতার এবং হত্যা মামলার ভয় দেখিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা জোর পূর্বক নীরিহ মানুষদের কাছ থেকে  আদায় করার অভিযোগ উঠে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সেক্রেটারী(ভারপ্রাপ্ত) আব্দুল মজিদ, আবুহেনা মোস্তফা কামাল, মোখলেছুর রহমান মিলন, ইস্রাফিল হোসেন, মান্নান গাজী, আব্দুর রাজ্জাক, নুরুজ্জামান, মনিরুজ্জামান, আঃ মান্নান প্রমূখ।  

টেংরাখালী যুব কল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের সরকারি খাস জায়গায় নির্মিত খেলার মাঠটি বহাল রাখতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা উদ্ধার করতে জোর দাবী জানানো হয়েছে। আওয়ামীলীগ সভাপতি আব্দুল বারী মেম্বরের দায়েরকৃত সকল মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar