1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায় - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭১ জন খবরটি পড়েছেন

অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা হলো না আর্জেন্টিনার নারীদের। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে জার্মানির কাছে ৫-১ গোলে হেরেছে তারা।
জার্মান নারীদের কাছে পুরো ম্যাচে কখনোই পাত্তা পায়নি আর্জেন্টিনা। শুরু থেকেই আক্রমণে দাপট দেখিয়েছে জার্মানরা। ম্যাচের পঞ্চম মিনিটে জানজিনের গোলে লিড নেয় জার্মানি। ২৪তম মিনিটে হেড থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নাচতিগাল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আর্জেন্টিনাকে ম্যাচে ফেরার কোনো সুযোগই দেয়নি জার্মানির নারীরা। ম্যাচের ২৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন ব্যান্ডের। ডি-বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় জালে জড়ান তিনি।
প্রথমার্ধে আর্জেন্টিনা ধাক্কা খেয়েছে আরও। বিরতির আগে ডি-বক্সের বাইরে থেকে নেয়া অসাধারণ ফ্রি-কিকে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন নাচতিগাল। প্রথমার্ধের শেষদিকে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লোম্বারডি ল্যারের।

দ্বিতীয়ার্ধে জিকাইয়ের গোলে ব্যবধান আরও বাড়ে জার্মানির। ম্যাচে ফেরার আর কোনো সুযোগই পায়নি আর্জেন্টাইনরা। বড় হার নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল আর্জেন্টিনা।সময়নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar