1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে মুসলিমদের ওপর অত্যাচার-নির্যাতনে সরব ইরান - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ভারতে মুসলিমদের ওপর অত্যাচার-নির্যাতনে সরব ইরান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ জন খবরটি পড়েছেন

ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতনের অভিযোগ নিয়ে অতীতে বহুবারই আন্তর্জাতিক মহল থেকে দেশ টিকে বলা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এবার ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে সরব হয়েছে ইরান। সোমবার এক্সে দেওয়া পোস্টে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন: “আমরা যদি মিয়ানমার, গাজা, ভারত বা অন্য যেকোনও জায়গায় মুসলমানের দুর্দশা সহ্য করে সে সম্পর্কে আমরা উদাসীন থাকি তবে আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে বিবেচনা করতে পারি না।” তিনি আরও বলেন, “ইসলামের শত্রুরা সর্বদাই ইসলামিক উম্মাহ হিসেবে আমাদের অভিন্ন পরিচয়ের ব্যাপারে আমাদের উদাসীন করার চেষ্টা করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই প্রতিক্রিয়া জানিয়েছেন। রণবীর জয়সোয়াল বলেছেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা ভারতের সংখ্যালঘুদের নিয়ে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানাই আমরা। এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। যেসব দেশ সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে—পরামর্শ দিচ্ছি তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়।’

ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এটিকে “অগ্রহণযোগ্য” বলেও দাবি করেছে দেশটির মোদি সরকার। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar