1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশে আসছেন ব্রাজিল তারকা নেইমার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাংলাদেশে আসছেন ব্রাজিল তারকা নেইমার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩০৪ জন খবরটি পড়েছেন

আগামী বছরের শুরুতে বাংলাদেশে আসতে পারেন নেইমার। এমন সুখবর দিয়েছেন, বাংলাদেশি বংশদ্ভূত রবিন। নেইমারের সঙ্গে যার আছে ঘনিষ্ঠ সম্পর্ক। লম্বা সময় ধরেই ব্রাজিলিয়ান সুপার স্টারের সঙ্গে কাজ করছেন তিনি। রবিন জানিয়েছেন, ভক্তদের নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে তাকে বাংলাদেশে নিয়ে আসছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সম্প্রতি দেশের এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রবিন বলেন, ‘নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশা করি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।’

নেইমারের আগে গত বছর লাতিন আমেরিকার আরও দুই ফুটবল তারকা এসেছিলেন বাংলাদেশে। একজন আর্জেন্টিনার হয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জেতা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, আরেকজন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। তবে ওই দুই সফরে সমর্থকরা প্রিয় তারকার সঙ্গে দেখা করার তেমন একটা সুযোগ পাননি। রবিন জানিয়েছেন, নেইমারের বেলায় যেন সমর্থকরা দেখা করার সুযোগ পান, সে চেষ্টা করবেন তিনি।

রবিন বলেন, ‘আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।’

আপাতত পুনর্বাসন প্রক্রিয়া শেষে সৌদি ক্লাব আল হিলালের হয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন নেইমার। তবে মাঠে ফেরার জন্য এখনো পুরোপুরি ফিট নন তিনি। কবে মাঠে ফিরতে পারবেন সেটিও নিশ্চিত করে বলতে পারেননি আল হিলাল কিংবা ব্রাজিলের কোচ। গত বছরের অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গোড়ালিতে গুরুতর চোট পেয়ে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar