1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সিরিজের প্রথম ইনিংসে বাংলাদেশের উইকেট বিপর্যয় - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সিরিজের প্রথম ইনিংসে বাংলাদেশের উইকেট বিপর্যয়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২২২ জন খবরটি পড়েছেন

সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও প্রথম ইনিংসেই বাজে ব্যাটিংয়ের নজির রেখেছে বাংলাদেশ। প্রথম সেশনে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গেছে তারা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ড্রাই ও হালকা ঘাসের পিচে প্রোটিয়া পেসারদেরই আধিপত্য দেখা গেলো। ব্যাট করার জন্য পিচটা সহজ নয় যদিও। তার পরেও বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল প্রশ্নবিদ্ধ। বেশ কিছু আউট ছিল আলগা শটে। প্রথম ঘণ্টাতেই তিন উইকেট তুলে নেন ভিয়ান মুল্ডার। তার পর জোড়া আঘাতে ৩০০ ও ৩০১ তম টেস্ট উইকেট তুলে নেন কাগিসো রাবাদা। লাঞ্চ বিরতির আগে শেষ বলটিতে কেশভ মহারাজের বলে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ (১৩)। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ব্যতিক্রম ছিলেন শুধু ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রান্ত আগলে ৮৬ বল খেলে ১৬ রানে অপরাজিত আছেন। কিন্তু তার যোগ্য সঙ্গী হতে পারেননি কেউ।

মুল্ডার ২২ রানে তিনটি উইকেট নিয়েছেন। ১৬ রানে দুটি নিয়েছেন কাগিসো রাবাদা। একটি শিকার কেশভ মহারাজের।
৪০ রানে মুশফিকুর রহিমের বিদায়ের পর বিপদ থেকে দলকে উদ্ধার করতে পারেননি লিটন। বরং ১ রানে আউট হয়ে বিপদ আরও বাড়িয়ে দিয়ে গেছেন। কাগিসো রাবাদার দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন তিনি। লিটনকে দুর্দান্ত ক্যাচে তালুবন্দি করেছেন ট্রিস্টান স্টাবস। বাংলা ট্রিবিউন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar