1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টেস্টে ৬ হাজার রানের এলিট ক্লাবে মুশফিকুর রহিম - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

টেস্টে ৬ হাজার রানের এলিট ক্লাবে মুশফিকুর রহিম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ জন খবরটি পড়েছেন

প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে ৬ হাজার রানের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এই টেস্ট খেলতে নামার আগে ৯২ ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৮.৪৫ গড়ে ৫৯৬১ রান করেছিলেন মুশফিক। ৬ হাজার রান থেকে ৩৯ রান দূরে ছিলেন তিনি।

ম্যাচের প্রথম ইনিংসে ১১ রানে আউট হন মুশফিক। ফলে ৬ হাজার রান পূর্ণ করতে ২৮ রান প্রয়োজন পড়ে তার। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩১ রানে অপরাজিত আছেন তিনি। এই ইনিংস খেলার পথে টেস্টে বাংলাদেশের প্রথম ও বিশে^র ৭৪তম ব্যাটার হিসেবে ৬ হাজার রানের মালিক হন এই ডান-হাতি অভিজ্ঞ ব্যাটার। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও মুশফিকের। বাসস 

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিকের। এ পর্যন্ত ৯৩ ম্যাচের ১৭২ ইনিংসে মুশির ঝুলিতে আছে ৬০০৩ রান।   মুশফিকের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৭০ ম্যাচে ১০টি শতক ও ৩১টি অর্ধশতকে ৫১৩৪ রান করেছেন তামিম।

তালিকার তৃতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। ৭১ ম্যাচে ৫টি শতক ও ৩১টি অর্ধশতকে ৪৬০৯ রান আাছে সাকিবের। ১৩টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিতে ৬৬ ম্যাচে ৪২৬৯ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন মোমিনুল হক।
 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar