1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিএফআইইউ। বুধবার (৬ নভেম্বর) বিষয়টি চ্যানেল 24 কে নিশ্চিত করেন বিএফআইইউ’র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এর আগে গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব আল হাসান, স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এরপর তদন্ত শেষে সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত নেয় বিএফআইইউ।

এতে করে বিশ্বসেরা অলরাউন্ডারের অচিরেই দেশে ফেরার সম্ভাবনা আরো ক্ষীণ হলো। এ মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত তার না খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামা হয় কি না তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইতোমধ্যেই টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব আল হাসান।

২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারের মনোনয়ন নিয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে। চ্যানেল 24

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar