1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মায়ের অভিযোগে অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে ছেলেসহ আটক-৩ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

মায়ের অভিযোগে অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে ছেলেসহ আটক-৩

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৪০ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগরে মায়ের দেওয়া অভিযোগে ছেলেসহ যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র মাদকসহ ৩জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গুয়াখোলা গ্রাম থেকে মায়ের দেয়া অভিযোগের ভিত্তিতে মো. সাজ্জাদ মোল্যাকে আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তারই সূত্র ধরে উপজেলার সিরাজকাঠি এলাকা থেকে মৃত বাবর আলী ছেলে মো. ইব্রাহিম শেখ ও পূর্ব বুইকরা এলাকা থেকে মৃত শহিদুল ইসলামের ছেলে মো. হুমায়ুন আহমেদকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র, প্রায় ৪ কেজি গাঁজা, একটি ফেনসিডিল ও দুটি মোবাইলফোন জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, উপজেলার গুয়াখোলা গ্রামের হোসনে আরা বেগম তার ছেলে সাজ্জাদের উৎপাত সহ্য করতে না পেরে গত রোববার স্থানীয় আর্মি ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এদেরকে আটক করে অভয়নগর থানায় সোপর্দ করা হয়।

অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম জানান,আটককৃতদের নামে থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar