1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন ভিনিসিয়ুস জুনিয়র - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ধর্ষণের বিচার দাবিতে অভিযুক্তের বাড়িতে ৪ দিন ধরে বৃদ্ধার অনশন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭

ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন ভিনিসিয়ুস জুনিয়র

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ জন খবরটি পড়েছেন

ব্যালন ডি’অরের বড় দাবিদার ছিলেন। শোনা যাচ্ছিল, তার হাতেই উঠবে সেই পুরস্কারটি। কিন্তু শেষ মুহূর্তে পাশার দান উল্টে যায়। ভিনিসিয়ুস জুনিয়রের স্বপ্ন ভেঙে ব্যালন ডি’অর জিতে নেন স্পেনের রদ্রি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তবে এবার আশাহত হতে হলো না ব্রাজিলিয়ান তারকাকে। ব্যালন ডি’অর না পেলেও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’ ঠিকই জিতে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

মঙ্গলবার রাতে ২৪ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকার আক্ষেপ ঘুচেছে কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার একাডেমিতে। ২০২৩-২৪ মৌসুমে ২৪ গোল এবং ১১ অ্যাসিস্টসহ রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভিনিসিয়ুস।

১৯৯১ সালে ফিফার এই বর্ষসেরা পুরস্কার দেওয়ার রীতি চালু হওয়ার পর রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনহো (দুবার) ও কাকার পর ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি পেলেন ভিনিসিয়ুস। তবে ২০০৭ সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ান তিনিই।

ফিফা জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিওনেল মেসিও। তবে মেসি বা রদ্রি নয়, ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন ভিনিসিয়ুসই।
ফিফার সঙ্গে যুক্ত দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক, কোচ ও একজন সাংবাদিক ছাড়াও ফিফার অফিশিয়াল ওয়েবসাইটের পোলের মাধ্যমে ভক্তরা ভোট দিয়ে বিজয়ী নির্বাচন করেন। জাগোডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar