1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ওয়েস্ট ইন্ডিজ কে বাংলাদেশের ধবলধোলাই - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ওয়েস্ট ইন্ডিজ কে বাংলাদেশের ধবলধোলাই

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ জন খবরটি পড়েছেন

শেখ মেহেদী পাওয়ার প্লের মধ্যে অন্তত অর্ধেক ওভার করে ফেলবেন, বাংলাদেশের টি-টোয়েন্টিতে সেটা প্রায় নিয়মিতই হয়ে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ ওভারের মধ্যে ৩টিই তার, দ্বিতীয় ওভারেই বোলিংয়ে এসেছিলেন ডানহাতি এই স্পিনার। প্রথম ইনিংসে ১৮৯ রান হওয়ার ম্যাচে তার বোলিং ফিগারটা ৩-০-১৩-২।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দারুণ এই স্পেলের পর মেহেদী এরপর আর বোলিংয়ে আসেননি। দলীয় ১৪তম ওভারে পয়েন্ট অঞ্চলে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পাওয়াই তার কারণ। মাঠের বাইরে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিতে হয় ৩০ বছর বয়সি ক্রিকেটারকে। ততক্ষণে বাংলাদেশ ছিল জয়ের দ্বারপ্রান্তে, মেহেদীও সিরিজসেরা হওয়ার যোগ্য দাবিদার হয়ে উঠলেন। ১৪ ওভার শেষে ৬ উইকেটে ৯৬ রান করে উইন্ডিজ। শেষ পর্যন্ত ১০৯ রানে অলআউট হয় দলটি। বাংলাদেশ পায় ৮০ রানের জয়।

তিন ম্যাচের সিরিজজুড়ে দারুণ বল করেছেন মেহেদী। কতটুকু দারুণ, পরিসংখ্যান না দেখলে তা বোঝা দুরূহ। প্রতি ৫.৭৫ রান দেয়ার বিপরীতে একটি করে উইকেট নিয়েছেন তিনি, মোট উইকেটসংখ্যা ৮। ইকোনমি ৪.১৮। তিনিই সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। ব্যাটেও ৩৭টা গুরুত্বপূর্ণ রান করেছেন। ফলে প্রত্যাশিতভাবেই তার হাতে উঠেছে সিরিজসেরার পুরস্কার। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar