1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কেটে গেছে। ভারতের চাওয়া অনুযায়ী, হাইব্রিড মডেলে সম্মত হয়েছে পাকিস্তান। যার অর্থ, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাবে না। তারা নিজেদের সব ম্যাচ খেলবে ভিন্ন ভেন্যুতে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে কি হবে না তা নিয়ে ভারত এবং পাকিস্তানের দরকষাকষির কারণে এখনো টুর্নামেন্টের চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

তবে জটিলতা কেটে যাওয়ায় শিগগিরই সূচির বিষয়ে ঘোষণা আসতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এর আগে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো গুরুত্বপূর্ণ কিছু ম্যাচের সূচি প্রকাশ করেছে। তাদের বরাতে জানা গেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান মহারণ।

তবে ম্যাচটি কোন ভেন্যুতে হবে সে ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেছে নিয়েছে বলে জানিয়েছেন বোর্ডের মুখপাত্র আমির মীর।

প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। আর বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ভারত। সূত্র- যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar