1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মোরগ লড়াই - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শ্যামনগরে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মোরগ লড়াই

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ জন খবরটি পড়েছেন
মোরগ লড়াই- বিডিটেলিগ্রাফ
অনাথ মন্ডল, নিজস্ব প্রতিনিধি। 

সাতক্ষীরার শ্যামনগরে মকর সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ই জানুয়ারি দিনব্যাপী পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে শ্যামনগর উপজেলার রমজাননগর বড় ভেটখালী মুন্ডা পল্লী সংলগ্ন মাঠে এ মোরগ লড়াই খেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা দেখতে হাজারো মানুষের সমাগম ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় মুণ্ডা সম্প্রদায়ের উদ্যোগে মোরগ লড়াই খেলা প্রতিযোগিতায় উপজেলা ছাড়াও আশপাশের এলাকা থেকে প্রতিযোগিরা প্রতিযোগিতাস্থলে মোরগ নিয়ে হাজির হন। প্রতিযোগিতায় প্রায় এক থেকে দেড় হাজার মোরগ দিনভর জমজমাট লড়াইয়ে মেতে ওঠে। 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কৈখালী এলাকার একজন অচিন্ত্য মন্ডল বলেন, আমি অনেক বছর ধরে এখানে এই লড়াইয়ে অংশগ্রহণ করি। এছাড়াও আমাদের এলাকার অনেকে এখানে এই খেলায় অংশগ্রহণ করতে এসেছে। ফলে আমরা এই লড়াই এর জন্য প্রশিক্ষণ দিয়ে মোরগ পালন করি। দেশের নানা প্রান্তে খেলা হলে আমাদের আমন্ত্রণ জানানো হয়। আমরা এই খেলাকে ধরে রেখেছি। এখানে এসে আমাদের ভালো লেগেছে এত মানুষ আমাদের মোরগের এই খেলা উপভোগ করেছে। 

শ্যামনগর উপজেলা সদর থেকে মোরগ লড়াই দেখতে আসা উৎপল মন্ডল বলেন, আমাদের দেশে গ্রামীণ লোকজ খেলা হিসেবে বিভিন্ন খেলার প্রচলন ছিল। কাবাডি, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই ইত্যাদি খেলাগুলো এখন প্রায় বিলুপ্তর পথে। মুরুব্বিদের কাছে প্রায়ই যে হারানো ঐতিহ্যের কথা শোনা যায়, এই মোরগ লড়াই ছিল সেই ঐতিহ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম এই এলাকায় এই ঐতিহ্যবাহী লড়াই হচ্ছে এজন্য চলে আসলাম এবং দেখে খুব ভালো লাগলো।

মোরগ লড়াই আয়োজক কমিটির প্রধান সুশান্ত মুন্ডা জানান, পৌষের শেষ দিনে পৌষ সংক্রান্তি উৎসবের সঙ্গে সাকরাইন উৎসবের অংশ হিসেবে সুদীর্ঘকাল ধরে মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে এক থেকে দেড় হাজার মোরগ নিয়ে প্রতিযোগীরা অংশ নেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar