1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভিষেকেই বিশ্বরেকর্ড, হেইন্সের ৪৬ বছরের রেকর্ড ভাঙলেন ব্রিটজকে - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ধর্ষণের বিচার দাবিতে অভিযুক্তের বাড়িতে ৪ দিন ধরে বৃদ্ধার অনশন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭

অভিষেকেই বিশ্বরেকর্ড, হেইন্সের ৪৬ বছরের রেকর্ড ভাঙলেন ব্রিটজকে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ওয়ানডে ক্রিকেটে অভিষেকেই বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটজকে। নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে আজ সোমবার তিনি ১৫০ রানের ইনিংস খেলে কিংবদন্তি ক্যারিবীয় ওপেনার ডেসমন্ড হেইন্সের ৪৬ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন।

২৬ বছর বয়সী ব্রিটজকের এই ম্যাচে খেলার কথা ছিল না। এসএ২০ টুর্নামেন্টের জন্য দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটার দলের সঙ্গে লাহোরে যোগ দিতে পারেননি। চ্যাম্পিয়নস ট্রফির খেলোয়াড়দেরও পাওয়া যাচ্ছিল না। এই কারণেই মূলত ত্রিদেশীয় সিরিজে অন্তর্ভুক্ত করা হয় ব্রিটজকে। অপ্রত্যাশিতভাবে সুযোগ পেয়েই বাজিমাত করলেন এই তরুণ ক্রিকেটার।

ওপেনিংয়ে নেমে শুরু থেকেই স্বচ্ছন্দ ছিলেন ব্রিটজকে। প্রথম বলেই নেন সিঙ্গেল। এরপর ৬৮ বলে স্পর্শ করেন অর্ধশতক, ১২৮ বলে পূরণ করেন সেঞ্চুরি। ওয়ানডে অভিষেকে এর আগেও ১৮ জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন, তবে সবাইকেই ছাড়িয়ে যান এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

ইনিংসের ৪৫তম ওভারে বেন সিয়ার্সকে ছয় মেরে হেইন্সের রেকর্ড ভাঙেন ব্রিটজকে। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেক ওয়ানডেতে ১৪৮ রান করেছিলেন হেইন্স। এতদিন পর্যন্ত এটিই ছিল অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড। শেষ পর্যন্ত ১৪৮ বলে ১৫০ রান করে থামেন ব্রিটজকে। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছয়।

এই ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৪ রান তুলেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar