1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত: শিরোপা লড়াইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত: শিরোপা লড়াইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে দুর্দান্ত ফর্মে আছে ব্রাজিল। শুরুটা ভালো না হলেও টানা তিন ম্যাচ জিতে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। নিজেদের শেষ ম্যাচে ৩-১ গোলে প্যারাগুয়েকে হারিয়েছে ব্রাজিল। একই সময়ে আর্জেন্টিনা ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

এই প্রতিযোগিতার শুরুতে ব্রাজিল আর্জেন্টিনার কাছে ৬ গোল হজম করে এবং কলম্বিয়ার কাছে হেরে যায়। তবে চূড়ান্ত পর্বে তারা যেন এক ভিন্ন দল হিসেবে আবির্ভূত হয়েছে। এখন পর্যন্ত তিনটি ম্যাচেই জয় পেয়েছে তারা।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিল আক্রমণে পিছিয়ে থাকলেও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল। ম্যাচের ১৫ মিনিটে গুস্তাভো প্রাদো গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। এরপর রায়ান ব্যবধান দ্বিগুণ করেন। প্যারাগুয়ে এক গোল শোধ করলেও আলিসন সান্তানার গোলে ব্রাজিলের জয় নিশ্চিত হয়।

তিন ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনার পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ব্রাজিল। আগামী শুক্রবার সকালে এই দুই দল মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়েই হয়তো নির্ধারিত হবে এবারের চ্যাম্পিয়ন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar