1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফেব্রুয়ারির মধ্যেই নতুন দলের ঘোষণা - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

ফেব্রুয়ারির মধ্যেই নতুন দলের ঘোষণা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৮ জন খবরটি পড়েছেন

স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে পালানোর পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে। বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক কমিটি এই নতুন দল গঠনের ঘোষণা দিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সামনে রেখেই নতুন দল ঘোষণার প্রস্তুতি চলছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্য সচিব পদে আলোচনায় আছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, তরুণদের মধ্যে যারা সিনিয়র, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদের দলের গুরুত্বপূর্ণ পদে রাখা হবে। তরুণদের নেতৃত্বেই রাজনৈতিক দল হবে।

নতুন দলের নেতারা জানান, তারা দেশের চলমান রাজনৈতিক ধারার বাইরে গিয়ে ভিন্ন কাঠামো ও গণ-অভ্যুত্থানের আদর্শের ওপর ভিত্তি করে নতুন রাজনৈতিক দল গড়তে চান। নতজানু পররাষ্ট্রনীতি বর্জন ও পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসাই তাদের প্রধান লক্ষ্য।

তারা আরও জানান, নতুন দলের নেতৃত্ব নির্বাচন ও দলের অভ্যন্তরে গণতন্ত্র নিশ্চিত করতে চান তারা। কেউ দীর্ঘ সময় দলের শীর্ষ পদ দখল করে রাখতে পারবেন না। দেশের মানুষের চাহিদা অনুযায়ী সময়োপযোগী রাজনৈতিক দল গড়তে তারা প্রস্তুত।

এদিকে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠিত হলেও জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হবে না। জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য সংগঠন দুটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar