1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শেখ হাসিনার বিচার না হলে জনগণ ক্ষমা করবে না: ইউনূস - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

শেখ হাসিনার বিচার না হলে জনগণ ক্ষমা করবে না: ইউনূস

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ জন খবরটি পড়েছেন

ডেস্কনিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে জনগণ তাদের ক্ষমা করবে না। তিনি বলেন, “শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে।”

দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের সময় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তিনি এসব মন্তব্য করেন।

ড. ইউনূস জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু করেছি। এটি অব্যাহত থাকবে, এবং তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের প্রতিবেদনকে শেখ হাসিনার অপরাধের প্রমাণ হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, “জাতিসংঘ তার শাসনামলের বিভিন্ন অপরাধ নথিভুক্ত করেছে। এটি আমাদের জন্য বড় একটি প্রমাণ।”

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারান শেখ হাসিনা এবং ভারতে আশ্রয় নেন। পরে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানের সময় আনুমানিক ১,৪০০ জন নিহত হয়েছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar