গোপালগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের সঙ্গে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসের চালক মন্টু শেখ (৫৫) ও সুপারভাইজার আরিফ হোসেন (৪০)।
পুলিশ জানায়, টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসটি খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। হিরণ্যকান্দি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি সোহান পরিবহন বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে সেটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও সুপারভাইজার মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।