1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একুশে স্মৃতি পদক পাওয়ায় বিএনপি নেতা আবুল খায়েরকে গনসংবর্ধনা - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

একুশে স্মৃতি পদক পাওয়ায় বিএনপি নেতা আবুল খায়েরকে গনসংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৪ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।
একুশে স্মৃতি পদক-২০২৫ পাওয়ায় শ্যমানগর উপজেলা বিএনপির সাবেক নেতা কৈখালী বিএনপির সভাপতি মোঃ আব্দুল খায়ের মল্লিককে গনসংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকালে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে উক্ত সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় যাদবপুর বাজারে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ড. মনিরুজ্জামানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর। পরানপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল গণির সভাপতিত্বে ও যুবদল নেতা মোঃ আনিছুজ্জামানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য সচিব গোলাম আলমগীর, আহবায়ক কমিটির সদস্য এ্যাডঃ আব্দুস সবুর, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ ঢালী, সিনিয়র সাংবাদিক আনিছুজ্জামান আনিচ প্রমুখ।

এর আগে একুশে স্মৃতি পদক পাওয়ায় উপজেলা বিএনপির সাবেক এ প্রবীণ নেতার হাতে মানপত্র উঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে অতিথিবৃন্দ তাকে ফুল দিয়ে অভিনন্দিত করেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকেও সদ্য সম্মাননা প্রাপ্ত এ নেতাকে ফুলের মালা পরিয়ে দেয়া হয়। মুলত সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক কাজের স্বীকৃতিস্বরুপ একুশে স্মৃতি পরিষদের পক্ষ থেকে ২০২৫ সালের জন্য আবুল খায়ের মল্লিকে উক্ত সম্মাননার জন্য মনোনীত করা হয়।

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, সম্মান ছোট বড় যাই হোব, সেটা সবসময় উৎসাহের এবং অনুপ্রেরনার। আবুল খায়েরকে দেয়া সম্মাননার কারনে আরও অনেকে সমাজগঠনমুলত কাজের পাশাপাশি ভাল কাজে উৎসাহ লাভ করবে। শত জুলুম অত্যাচার সত্ত্বেও দলবিচ্যুত না হয়ে তিনি ইস্পাত কঠিন মনোভাবের পরিচয় দিয়ে স্থানীয় বিএনপির ভাবমৃর্তি উজ্জ্বল করেছেন বলেও দাবি করেন বক্তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar