1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় লক্ষ টাকার ক্রিকেট  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দেবহাটায় লক্ষ টাকার ক্রিকেট  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার। দেবহাটা উপজেলার সখিপুর মিতালী সংঘের আয়োজনে ২৮ শে ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় উত্তর সখিপুর পিলের মাঠ প্রঙ্গনে লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সেমিফাইনাল খেলায় দক্ষিণ পারুলিয়া আলম ক্রিকেট  একাদশকে হারিয়ে ফাইনালে  উত্তর সখিপুর শেখ পাড়া ক্রিকেট একাদশ। অন্যদিকে সেমিফাইনাল খেলায় সখিপুর এস কে ক্রিকেট একাদশকে ৯ উইকেটে হারিয়ে জয় লাভ করে ফাইনালে পৌছয়ে গেছে খেজুরবাড়িয়া ক্রিকেট একাদশ। এই দুইটি শক্তিশালী দল মোকাবেলা করে,বিজয় ট্রফি জিতলেন খেজুরবাড়িয়া ক্রিকেট একাদশ। দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক ও সখিপুর মিতালী সংঘের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের পরিচালনায়, সখিপুর মিতালী সংঘের সকল সদস্যদের সহযোগিতায়। সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সখিপুর মিতালী সংঘের সভাপতি সাইফুল ইসলাম। 

উক্ত ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম,পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাতক্ষীরা জেলা জামাতের সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামাতের আমির অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ওমর ফারুক রাজিব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,মিতালী সংঘের উপদেষ্টা রুহুল আমিন , বিশিষ্ট সমাজ সেবক আবু রায়হান( তিতু) সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য মোখলেছুর রহমান,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,প্রমুখ ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar