1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৯৪ জন খবরটি পড়েছেন

ক্রীড়া ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এক বছরেরও বেশি সময় পর ব্রাজিল দলে ডাক পেলেও ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নেইমার। তার বদলে রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা এন্দ্রিককে অন্তর্ভুক্ত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র জানান, শুধু নেইমারই নন, ইনজুরির কারণে দলে আরও পরিবর্তন এসেছে। ফ্ল্যামেঙ্গোর দানিলো ও ম্যানচেস্টার সিটির এডারসনকেও স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে লুকাস পেরি, আলেক্স সান্দ্রো ও এন্দ্রিককে দলে নেওয়া হয়েছে।

নেইমার গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে চোট পেয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। সুস্থ হয়ে ফেরার পরও সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যায়। পরে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে প্রথম সাত ম্যাচে তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে ব্রাজিল দলে জায়গা পান তিনি। তবে ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচে আবারও পায়ে টান লাগায় সিবিএফ আর ঝুঁকি নেয়নি।

আগামী ২১ মার্চ কলম্বিয়া ও ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar