1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাকিস্তান এ’ দলকে উড়িয়ে প্রস্তুতি পর্ব শেষ করল বাংলাদেশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পাকিস্তান এ’ দলকে উড়িয়ে প্রস্তুতি পর্ব শেষ করল বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে টানা দুই জয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ। সর্বশেষ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান এ’ দলকে ১৬৭ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল দুই বল বাকি থাকতে অলআউট হয় ২৭৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক জ্যোতি, ফারজানা হক করেন ৫০ রান এবং জান্নাতুল ফেরদৌস অপরাজিত থাকেন ৩৪ বলে ৪৬ রান করে। পরে স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ৩৯.১ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান এ’ দল।

এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ। ২৫২ রানের লক্ষ্য ৫ উইকেট ও ৫১ বল হাতে রেখে অতিক্রম করে দলটি। সেদিন ব্যাট হাতে আলো ছড়ান ইশমা তানজিম (১৪ বলে ২৬), ফারজানা হক (৪৮), শারমিন আক্তার (৪৭) ও সোবহানা মোস্তারি (৫৩ বলে ৫৭*, অপরাজিত)।

বাছাইপর্বে বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১১ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে। এরপর মুখোমুখি হবে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের। ছয় দলের এই পর্ব থেকে শীর্ষ দুটি দলই সরাসরি সুযোগ পাবে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূলপর্বে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar