1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এক ছক্কায় স্বপ্নভঙ্গ ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ধর্ষণের বিচার দাবিতে অভিযুক্তের বাড়িতে ৪ দিন ধরে বৃদ্ধার অনশন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭

এক ছক্কায় স্বপ্নভঙ্গ ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ জন খবরটি পড়েছেন

ক্রীড়া ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ক্রিকেট দলের বিশ্বকাপ খেলার ক্ষীণ আশা শেষ পর্যন্ত পূরণ হলো না। থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ১০.৫ ওভারে পেরিয়ে গেলেও নেট রান রেটে বাংলাদেশের চেয়ে সামান্য পিছিয়ে থাকায় ক্যারিবীয়দের বিশ্বকাপ যাত্রা থেমে গেল।

বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজকে থাইল্যান্ডের ১৬৭ রান ১০ ওভারের মধ্যে তাড়া করতে হতো, অথবা ১১ ওভারে করতে হতো ১৭২ রান। তারা ১০.৫ ওভারে ১৬৮ রান করে জয় নিশ্চিত করে ঠিকই, কিন্তু ততক্ষণে নেট রান রেটের জটিল সমীকরণে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়ে তারা। বাংলাদেশের নেট রান রেট +০.৬৩৯, যেখানে ওয়েস্ট ইন্ডিজের ছিল +০.৬২৬।

এর আগে দিনের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এই পরাজয় ওয়েস্ট ইন্ডিজের জন্য একটি সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি ক্যারিবীয়রা।

রুদ্ধশ্বাস শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য ১১ রান এবং বিশ্বকাপে খেলার জন্য ১৬ রান প্রয়োজন ছিল। শেষ দুই বলে তাদের দরকার ছিল ৫ রান এবং বিশ্বকাপে যেতে ৯ রান। স্টেফানি টেইলর পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ঠিকই, কিন্তু ওই ছক্কাই কেড়ে নেয় তাদের বিশ্বকাপের স্বপ্ন। ফাননিতা মায়ারের বলে টেইলরের ব্যাট থেকে আসা চার বেশি উচ্চতায় চলে যাওয়ায় তা ছক্কায় পরিণত হয়।

নেট রান রেটের সামান্য ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল।

দিনের শুরুতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে রিতু মনির ৪৮ ও ফাহিমা খাতুনের ৪৪ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৭৮ রান তোলে। জবাবে পাকিস্তান ৬২ বল বাকি থাকতে ৭ উইকেটের সহজ জয় পায়। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে ভালো খেললেও বাংলাদেশ শেষ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারেনি। তবে শেষ পর্যন্ত নেট রান রেটের কল্যাণে নিগার সুলতানা জ্যোতিদের বিশ্বকাপ খেলার স্বপ্ন টিকে রইল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar