1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিয়ের আগে কেনাকাটা সেরে আর বাড়ি ফেরা হলো না বাবলুর - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

বিয়ের আগে কেনাকাটা সেরে আর বাড়ি ফেরা হলো না বাবলুর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৪৩ জন খবরটি পড়েছেন

জকিগঞ্জ প্রতিনিধি। সিলেটের জকিগঞ্জে বিয়ের ঠিক দুদিন আগে ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হোসাইন আহমদ বাবলু নামের এক যুবক। মঙ্গলবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবলুর বয়স ছিল ২৫ বছর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরিবার জানায়, আগামী শুক্রবার (৯ মে) বাবলুর বিয়ে হওয়ার কথা ছিল। ইতোমধ্যেই আত্মীয়-স্বজনের কাছে বিয়ের দাওয়াতপত্রও বিলি করা হয়েছিল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে আটগ্রাম মরইরতল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় বাবলু ও তার বন্ধু কাওসার গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর বাবলুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কাওসার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত বাবলুর বাবা মখলিছুর রহমান গভীর শোক প্রকাশ করে বলেন, যে গেট দিয়ে তার ছেলে বর সেজে কনে নিয়ে ঘরে ফেরার কথা ছিল, সেই গেট দিয়ে ছেলের লাশ ঢুকবে, তা তিনি কল্পনাও করতে পারেননি।

বাবলুর বাড়িতে বিয়ের জন্য নিকটাত্মীয়রা এসে ভিড় করেছেন। সেখানে শোকের মাতম চলছে। এই হৃদয়বিদারক ঘটনা স্তম্ভিত করেছে এলাকাবাসীকে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar