1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভুটানকে হারিয়ে সাফ সেমিতে বাংলাদেশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভুটানকে হারিয়ে সাফ সেমিতে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৪১ জন খবরটি পড়েছেন

ক্রীড়া ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শনিবার (১১ মে) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে লাল-সবুজের যুবারা।

ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। প্রথম গোলটি করেন মুর্শেদ আলি, আর দ্বিতীয় গোলটি আসে সুমন সরেনের পা থেকে। দ্বিতীয়ার্ধে নাজমুল হুদা ফয়সাল তৃতীয় গোলটি করে ভুটানের বিপক্ষে ব্যবধান বাড়ান।

এই জয়ে গ্রুপ ‘এ’-তে এক জয় ও এক ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ৪। ফলে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা নিশ্চিত করেছে সেমিফাইনাল। তবে এখনো নির্ধারিত হয়নি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে নাকি রানার্সআপ।

গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে অপেক্ষা করতে হবে মালদ্বীপ ও ভুটানের মধ্যকার ম্যাচের ফলাফলের জন্য। মালদ্বীপের বর্তমানে পয়েন্ট ১, আর ভুটানের ০। মালদ্বীপ যদি ৪-০ ব্যবধানে জেতে, তবে গ্রুপ সেরা হবে তারা। অন্যদিকে, ভুটান জয় পেলে সেমিফাইনালে যাবে রানার্সআপ হয়ে।

এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar