1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ নিষিদ্ধ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

বাংলাদেশে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ নিষিদ্ধ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৬১ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা উৎপাদন, রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। আজ বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের সকল বৃক্ষরোপণ কর্মসূচিতে এই দুটি প্রজাতির গাছ ব্যবহার নিষিদ্ধ বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। অতিরিক্ত পানি শোষণ ও মাটি রুক্ষ করে তোলার কারণে এসব গাছ দেশের পরিবেশের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

বন-১ অধিশাখার উপসচিব তুষার কুমার পাল বলেন, এই গাছগুলো আগ্রাসী প্রজাতির হওয়ায় অন্যান্য উদ্ভিদের জন্মে বাধা সৃষ্টি করে। তাই দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের দিকেই এখন জোর দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক কামাল হোসেন দীর্ঘদিন ধরে ইউক্যালিপটাস ও আকাশমণি নিয়ে গবেষণা করছেন। তাঁর মতে, দেশি প্রজাতিকে গুরুত্ব দিয়ে বনায়নের এই সিদ্ধান্ত একটি সময়োপযোগী পদক্ষেপ। তবে তিনি এটাও উল্লেখ করেন, অনুর্বর ও অবক্ষয়িত মাটিতে এই গাছগুলো টিকে থাকতে পারে—এ দিকটিও সরকারের বিবেচনায় আনা যেতে পারে।

ইউক্যালিপটাস গাছ প্রথম বাংলাদেশে আসে ১৯২১ সালে, সিলেটের চা-বাগান অঞ্চলে সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে। পরবর্তীতে ১৯৭৭–৭৮ সালে এটি বড় আকারে বিস্তার লাভ করে। একই সময়ে আকাশমণিও বাংলাদেশে প্রবেশ করে। গবেষণায় দেখা গেছে, ইউক্যালিপটাস দ্রুত বাড়ে এবং এর বিস্তারে অন্য প্রজাতির গাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar