1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪৮ জন খবরটি পড়েছেন

ক্রীড়া ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার (১৬ মে) বিকেলে অনুষ্ঠিত এই সেমিফাইনালে গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান।

প্রথমার্ধে কিছুটা রক্ষণাত্মক মনোভাব নিয়ে খেলা শুরু করে উভয় দল। নেপাল বেশ কয়েকবার আক্রমণে গেলেও বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন। ১৭ মিনিটে গোলের সুযোগ পেলেও নেপাল ব্যর্থ হয়। পাল্টা আক্রমণে বাংলাদেশ ২২ মিনিটে সুযোগ তৈরি করে; তবে রিফাত কাজীর ফিনিশিং ছিল অসফল।

৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিক এবং পরে নাজমুল হুদার লং শট নেপালের গোলরক্ষক সহজেই ঠেকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ম্যাচের ৫৬ মিনিটে কর্নার থেকে মিঠু চৌধুরীর হেড নেপালের এক ডিফেন্ডার পোস্টের নিচ থেকে ক্লিয়ার করেন। আক্রমণের ধার বাড়াতে থাকে বাংলাদেশ।

শেষ পর্যন্ত ৭৩ মিনিটে আসে প্রথম গোল। নাজমুল হুদার কর্নার থেকে আশিকুর রহমান হেডে গোল করেন। এরপর ৮১ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা মানিকের পাস থেকে ব্যবধান বাড়ান। যদিও ৮৭ মিনিটে সুজন ডাঙ্গোল এক গোল শোধ দেন, শেষ পর্যন্ত তা ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি।

এই জয়ে ফাইনালে পৌঁছাল বাংলাদেশ। এর আগে তারা মালদ্বীপের সঙ্গে ড্র করে এবং ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। আগামী রোববার (১৮ মে) ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও মালদ্বীপের মধ্যকার বিজয়ী দল।

এখন তরুণদের সামনে রয়েছে আর মাত্র এক বাধা—চ্যাম্পিয়ন ট্রফি জয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar