1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পারভেজ হোসেন ইমনের ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পারভেজ হোসেন ইমনের ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৮৫ জন খবরটি পড়েছেন
পারভেজ হোসেন ইমন

বিডিটেলিগ্রাফ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ৫৩ বলে সেঞ্চুরি করে দলকে নিয়ে গেছেন বড় সংগ্রহের পথে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করেছে ৭ উইকেটে ১৯১ রান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংস উদ্বোধন করেন দুই তরুণ—তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমন। প্রথম ওভারে চতুর্দিকে মারকাটারি ব্যাটিংয়ের আভাস দিলেও তামিম বেশিক্ষণ স্থায়ী হননি। ৯ বলে ১০ রান করে দ্বিতীয় ওভারে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে।

তিন নম্বরে নামা অধিনায়ক লিটন দাসও সুবিধা করতে পারেননি। পাওয়ার প্লে’র শেষ ওভারে মোহাম্মদ জাওয়াদউল্লাহর ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। করেন ৮ বলে ১১ রান। ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৫৫/২।

একদিকে উইকেট হারালেও অন্যদিকে নিজের মতো খেলতে থাকেন পারভেজ ইমন। শুরু থেকেই আগ্রাসী মেজাজে থাকা এই বাঁহাতি ব্যাটার অষ্টম ওভারে সাঞ্চিত শর্মাকে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মাত্র ৫৩ বলেই তুলে নেন নিজের সেঞ্চুরি।

শেষ দিকে মোসাদ্দেক, মাহমুদউল্লাহরা ইনিংসের গতি ধরে রাখলেও মূল ভিত গড়ে দেন ইমনই। শেষ পর্যন্ত ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar