1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন নুসরাত ফারিয়া - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন নুসরাত ফারিয়া

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন।

এর আগের দিন, ১৯ মে সোমবার, আদালত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে গ্রেপ্তার দেখানো হয় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায়।

পুলিশ জানায়, রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, আন্দোলনের সময় ভাটারা এলাকায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়াসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা আন্দোলন দমন করতে আর্থিক সহায়তা দিয়েছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ মামলায় ফারিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

প্রসঙ্গত, মামলার সময়ে (৯ জুলাই থেকে ১৩ আগস্ট) নুসরাত ফারিয়া দেশে ছিলেন না বলে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar