1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সেরা অভিনেতা শাকিব, সেরা অভিনেত্রী মেহজাবীন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

সেরা অভিনেতা শাকিব, সেরা অভিনেত্রী মেহজাবীন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২০৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর জমকালো আয়োজন। এ বছর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার জিতেছেন শাকিব খান, রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় অভিনয়ের জন্য। অন্যদিকে, ‘প্রিয় মালতী’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন মেহজাবীন চৌধুরী।

অনুষ্ঠানে শাকিব খানের হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ। একই মঞ্চে বাংলা চলচ্চিত্রে তাঁর রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রবীণ চিত্রপরিচালক মতিন রহমান এ সম্মাননা তুলে দেন শাকিবের হাতে।

মেহজাবীন চৌধুরীকেও তাঁর পুরস্কার তুলে দেন আফজাল হোসেন ও জুয়েল আইচ। ১৯৯৯ সাল থেকে শুরু হওয়া মেরিল-প্রথম আলো পুরস্কার দেশের বিনোদন অঙ্গনে বছরসেরা কাজের স্বীকৃতি দিয়ে আসছে।

পুরস্কার বিতরণের প্রথম অংশ সঞ্চালনা করেন বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন। পরে মঞ্চের হাল ধরেন আফরান নিশো ও তাসনিয়া ফারিণ। এবারই প্রথমবারের মতো তাঁরা এ আয়োজনে উপস্থাপক হিসেবে অংশ নেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar