1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাকিবের ভবিষ্যৎ কী? আমিনুল বললেন নির্বাচকদের ওপর - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাকিবের ভবিষ্যৎ কী? আমিনুল বললেন নির্বাচকদের ওপর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৩৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দুই দিনের নাটকীয়তা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত রাতে ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করার পরপরই এই পরিবর্তন আসে।

ফারুকের বিরুদ্ধে বিসিবির ৮ পরিচালক অনাস্থা জানিয়ে ছিলেন, আর বিপিএল নিয়ে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর এনএসসি তার মনোনয়ন বাতিল করে। সরকারের পক্ষ থেকে পদত্যাগের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেননি ফারুক। মনোনয়ন বাতিলের ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ শূন্য হয়।

আজ বিকেলে দায়িত্ব নেওয়ার পরপরই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম সংবাদ সম্মেলন করেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম। তিনি বলেন, নতুন দায়িত্বে আসার পর দল ও ক্রিকেট নিয়ে তার অনেক পরিকল্পনা রয়েছে। এই সময় সাকিব আল হাসান প্রসঙ্গও উঠে আসে।

সাবেক সংসদ সদস্য ও একসময়কার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গত বছরের আগস্টে সরকার পতনের পর আর দেশে ফেরেননি। অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে বিদায় নিতে চাইলেও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে নিরুৎসাহিত করেন। তখনকার বিসিবি চাইলেও ভারত সফরের পর আর তাকে মাঠে দেখা যায়নি।

সাকিবকে ফেরানো প্রসঙ্গে প্রশ্ন করলে আমিনুল বলেন, “উপদেষ্টার চাওয়া-না চাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো আর নির্বাচক না। এটা আমাদের নির্বাচক কমিটি দেখবে।” তিনি আরও জানান, “সাকিব অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব, সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।”

আমিনুল এমন দিনে দায়িত্ব নিলেন, যেদিন রাতে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। ম্যাচ নিয়ে আমিনুল বলেন, “আমরা সবাই টেনশনে আছি। কারণ আমরা একটা ম্যাচ হেরেছি। আজকের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar