1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আইপিএলের বিস্ময় বালককে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আইপিএলের বিস্ময় বালককে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৪০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলা বৈভব সূর্যবংশীর সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের রাজধানী পাটনার জয় প্রকাশ নারায়ণ বিমানবন্দরে শনিবার দুপুরে সূর্যবংশী ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। দুই দিনের সফরে রাজ্যে পৌঁছে তরুণ এই প্রতিভাকে শুভেচ্ছা জানান তিনি।

বিমানবন্দরে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে মোদি লেখেন, “পাটনা বিমানবন্দরে তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবং তার পরিবারের সঙ্গে দেখা হলো। তার ক্রিকেটীয় দক্ষতা সারা দেশে প্রশংসিত হচ্ছে! ভবিষ্যতের জন্য তাকে আমার শুভেচ্ছা।”

মাত্র ১৩ বছর বয়সে ভারত অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নেওয়া সূর্যবংশী গত বছর অস্ট্রেলিয়া যুব দলের বিপক্ষে টেস্ট অভিষেকে ৫৮ বলে সেঞ্চুরি করে প্রথমবার বড় পরিসরে নজর কাড়েন। এরপর আইপিএল ২০২৫-এর মেগা নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় রাজস্থান রয়্যালস।

চলতি আইপিএলে গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন সূর্যবংশী। এটি ছিল শুধু আইপিএলে নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতেই সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড—১৪ বছর ৩২ দিন বয়সে। পুরো মৌসুমে তিনি ৭ ম্যাচে করেছেন ২৫২ রান, গড় ৩৬ এবং স্ট্রাইক রেট ২০৬.৫৫। ছক্কা মারেন ২৪টি—যা ২০ বছরের নিচে ক্রিকেটারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ।

রাজস্থান রয়্যালস প্লে-অফে উঠতে না পারলেও সূর্যবংশীর ভয়ডরহীন ব্যাটিং সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তাঁর সাহসী পারফরম্যান্স শুধু ভক্তদের নয়, প্রধানমন্ত্রী মোদিরও মন জয় করেছে। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও জি নিউজ জানিয়েছে, ব্যস্ত সময়সূচির মধ্যেও মোদি নিজেই সূর্যবংশীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।

সূর্যবংশী ও তাঁর পরিবারের সঙ্গে কুশল বিনিময়ের পর কিছু সময় কথাও বলেন মোদি। ভবিষ্যতের এই সম্ভাবনাময় ক্রিকেটারের প্রতি প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকেরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar