1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ১০ নম্বরে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ১০ নম্বরে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩৯ জন খবরটি পড়েছেন

ক্রীড়া ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টানা চারটি টি-টোয়েন্টি ম্যাচে পরাজয়ের ধাক্কা সামলাতে না পেরে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে হারের পর লিটন দাসের দলের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২০-তে।

সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের ঠিক ওপরে ৯ নম্বরে রয়েছে আফগানিস্তান (২২৩ পয়েন্ট) এবং নিচে ১১ নম্বরে আছে আয়ারল্যান্ড (২০২ পয়েন্ট)। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত (২৭১ পয়েন্ট), এরপর রয়েছে অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। ষষ্ঠ থেকে অষ্টম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হারের ফলে পাকিস্তানের রেটিং বেড়ে ২২৯-এ পৌঁছেছে, যা তাদের ৮ নম্বরে নিয়ে গেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও হেরেছিল বাংলাদেশ, যাদের র‍্যাঙ্কিং ১৫তম (১৮৩ পয়েন্ট)।

বাংলাদেশের এই ধস অবাক করা নয়। র‍্যাঙ্কিংয়ে এমন পতনের ইঙ্গিত আগেই পাওয়া যাচ্ছিল। তবে দলটির সামনে এখনও সুযোগ রয়েছে অবস্থান উন্নতির। পাকিস্তান সিরিজের পর বাংলাদেশ যাবে শ্রীলঙ্কা সফরে, এরপর ভারতের সঙ্গে সিরিজ খেলবে। সেসব সিরিজে ভালো করলে লিটন দাসের দল আবার র‍্যাঙ্কিংয়ে ওপরে উঠতে পারে।

তবে সাম্প্রতিক ফর্ম সেই আশায় জল ঢালছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar