1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভুটানকে ২-০ গোলে হারাল বাংলাদেশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভুটানকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৫০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে পাঁচ বছর পর ফিরে আসা আন্তর্জাতিক ফুটবল রাঙিয়ে তুলেছে বাংলাদেশ দলের এক অনবদ্য জয়ে। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। ম্যাচে অভিষেকেই গোল করে নায়কে পরিণত হন ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী। দ্বিতীয় গোলটি আসে সোহেল রানার নিখুঁত দূরপাল্লার শটে।

প্রথমার্ধের ৬ মিনিটেই জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেন হামজা। দেশের মাঠে নিজের প্রথম ম্যাচেই এমন অভিষেক রাঙান তিনি। একই ম্যাচে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছে ইতালি ভিত্তিক ফরোয়ার্ড ফাহমিদুল ইসলামেরও, যার গতি ও কাটব্যাক ভুটানের রক্ষণে চাপ সৃষ্টি করলেও প্রথমার্ধে আর কোনো গোল আসেনি।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন। মাঠ ছাড়েন জামাল, হামজা ও কাজেম শাহ; বদলি হিসেবে নামেন হৃদয়, মোরসালিন ও ইব্রাহিম। ৪৮তম মিনিটে দূরপাল্লার শটে গোল করে ব্যবধান ২-০ করেন সোহেল রানা।

এরপরও গোলের সুযোগ এসেছিল। রাকিব হোসেন খালি পোস্টে বল পাঠাতে ব্যর্থ হন এবং ফাহমিদুলের এক সম্ভাবনাময় ক্রসও কাজে আসেনি। তবে পুরো ম্যাচেই বলের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই। শেষদিকে ইনজুরির কবলে পড়েন অভিজ্ঞ ডিফেন্ডার সাদউদ্দিন, আর ইনজুরি সময়ে ভুটানও একবার গোলের সম্ভাবনা জাগিয়েছিল নামগয়ালের শটে। তবে তরুণ গোলরক্ষক মিতুল মারমার চমৎকার সেভে নিশ্চিত হয় বাংলাদেশের ক্লিনশিট।

ম্যাচে ছয়টি পরিবর্তন করেন কোচ ক্যাবরেরা—যা ফিফার অনুমোদিত সীমার চেয়ে বেশি। তবে আগামী সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে স্কোয়াড পরখ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

হামজার অভিষেক গোল, সোহেলের দুর্দান্ত শট, আর ফাহমিদুলের গতিময় খেলার মধ্যে দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে তাদের প্রত্যাবর্তনকে রাঙিয়ে তুলেছে আত্মবিশ্বাসের নতুন আলোয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar