1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শ্যামনগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরা শ্যামনগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকাল তিটায় চকবারা গাজী বাড়ির আয়োজনে উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা খালে নৌকাবাইচ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
হাজারো মানুষের ঢল নামে নদীপাড়ে। ঢাক-ঢোলের বাদ্য, বাঁশির সুরের তালে তালে নদীজুড়ে বয়ে চলে ছুটন্ত নৌকার ঢেউ।নৌকাবাইচে অংশ নেয় ৩-টা বাইচ দল, প্রতিটি দলের সদস্য সংখ্যা ছিল ১৬থেকে ১৮ জন পর্যন্ত।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতিযোগিতায় মাসুম বিল্লাহ মাঝির দল প্রথম স্থান অধিকার করে এবং রানার্সআপ হয়েছেন জিয়াউর রহমান মাঝির দল। প্রথম পুরস্কার হিসেবে একটি ২৪ ইঞ্চি এলিডি মনিটর ও দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হিসেবে অ্যান্ড্রয়েড মোবাইল প্রদান করা হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মীর আব্দুর রাজ্জাক, আবুল কাশেম, মাষ্টার খায়রুল ইসলাম মিলন, আব্দুল মান্নান গাজী, মাষ্টার শফিকুল ইসলাম, মন্টু গাজী। আব্দুলাহ আল-মামুন ও মাসুদ রানা”র সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তি।

স্থানীয়রা বলেন, ” নৌকাবাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এটি বাংলাদেশের নদীমাতৃক সংস্কৃতির প্রতীক। এই ধরনের আয়োজন গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখে এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলে। আমরা চাই এই আয়োজন আরও বড় পরিসরে হোক এবং জাতীয় পর্যায়েও ছড়িয়ে পড়ুক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar