1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ঘোড়দৌড় প্রতিযোগিতা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শ্যামনগরে ঘোড়দৌড় প্রতিযোগিতা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৫৭ জন খবরটি পড়েছেন
শ্যামনগরে ঘোড়দৌড় প্রতিযোগিতা
অনাথ মন্ডল,নিজস্ব প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের পিছনের বিলে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, বৃদ্ধ-ব্দ্ধা, নারী-পুরুষসহ সকল শ্রেণী মানুষের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতায় হাজার-হাজার মানুষের ঢল নামে।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় গোপালগঞ্জ, খুলনা, যশোর, অভয়নগর, নড়াইল, সাতক্ষীরা, মনিরামপুর, কেশবপুর, কয়রা, শ্যামনগর সহ বিভিন্ন এলাকার ৩৩ টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সাবেক চেয়ারম্যান জি এম লিয়াকত আলী, মহাসিন রেজা, আজিয়ার রহমান আজূ, রফিকুল ইসলাম, শাহিনুর রহমান শাহিন, আজিবর রহমান, শাহিনুর রহমান, মুস্তাফিজুর রহমান, গাজিয়ার রহমান মাসুদ আমজাদ হোসেন ইউনুস আলী,ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হোসেন আলী সহ সকল ইউপি সদস্য ও সাংবাদিক সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘোড়াদৌড় প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আগত ৩৩ টি ঘোড়ার মধ্য থেকে প্রথম স্থান অধিকার করে কয়রার ইব্রাহিম শিকারীর ভোরের পাখি ঘোড়া পুরস্কার ১৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকার করে নড়াইলের মন্টু মেম্বারের নড়াইল এক্সপ্রেস ঘোড়া পুরস্কার ১০ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকার করে তালা মতলেব পাখি ঘোড়া পুরস্কার ৬ হাজার টাকা, চতুর্থ স্থান অধিকার করে পোড়া খালি ছাত্তার তুফান রাজা ঘোড়া পুরস্কার ৪হাজার টাকা, পঞ্চম স্থান অধিকার করেন কুশাখালী লান্টু রানী ঘোড়া ৩ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রফিকুল ইসলাম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar