1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এশিয়ান কাপের মূল পর্বে উঠল বাংলাদেশ নারী ফুটবল দল - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এশিয়ান কাপের মূল পর্বে উঠল বাংলাদেশ নারী ফুটবল দল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৯৮০ সালে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলেছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল। তবে নারী ফুটবল দলের কখনো এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলা হয়নি। অবশেষে আফঈদা-ঋতুপর্ণাদের হাত ধরে অবশেষে সেই আক্ষেপ ঘুচল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে উঠল বাংলাদেশ নারী ফুটবল দল।

বুধবার (২ জুলাই) র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল রাতে গ্রুপ ‘সি’-এর বাহরাইন আর তুর্কমেনিস্তান ম্যাচের কী ফল হয়। এই দুই দলের লড়াই ২-২ এ ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই এএফসি এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পেয়েছে বাংলাদেশ।

আগামী শনিবার বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশ হারলেও আর কোনো সমীকরণ থাকবে না। মিয়ানমার বাহরাইনকে হারালেও বাংলাদেশের সমান ৬ পয়েন্ট হবে। কিন্তু হেড টু হেডে এগিয়ে থাকায় বাংলাদেশই গ্রুপের শীর্ষে থাকবে। তাই আর কোনো বাধা নেই এশিয়ান কাপে খেলার।বাংলাদেশই বাছাইপর্ব থেকে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠা প্রথম দল।

চূড়ান্ত পর্বের ১২ দলের মধ্যে আগেই জায়গা নিশ্চিত ছিল চারটি দলের—স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া আর সর্বশেষ আসরের সেরা তিন দল হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। তাদের সঙ্গে যোগ হবে বাছাইয়ের আট গ্রুপের চ্যাম্পিয়নরা। সূত্র- চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar