1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৫ রানে ৭ উইকেট: লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৫ রানে ৭ উইকেট: লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১১৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কলম্বোর প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক লজ্জাজনক রেকর্ড গড়েছে দলটি। ম্যাচে ৭৭ রানে পরাজিত হয়ে সিরিজেও ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে টাইগাররা।

বাংলাদেশের ইনিংসের শুরুর অংশ ছিল বেশ প্রতিশ্রুতিময়। ওপেনার তানজিদ তামিম ৬১ বলে ৬২ রান করেন এবং দলীয় সংগ্রহ ছিল ১ উইকেটে ১০০ রান। তবে এরপর একদম তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে যায়, যা ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড।

এর আগে এই রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের, যারা ২০২০ সালে নেপালের বিপক্ষে ৮ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়েছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল বাংলাদেশ।

যদিও শেষ দিকে জাকের আলী অনিকের হাফসেঞ্চুরি হারের ব্যবধান কিছুটা কমায়, তবুও পুরো দল থামে মাত্র ১৬৭ রানে। শ্রীলঙ্কা ৭৭ রানে জয় পেয়ে এগিয়ে যায় তিন ম্যাচের সিরিজে।

বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ। সিরিজে টিকে থাকতে হলে আগামী ৫ জুলাইয়ের দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar