1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তানজিমের জোরালো শুরুর আঘাতে মাদুশকা ফিরলেন মাত্র ১ রানে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

তানজিমের জোরালো শুরুর আঘাতে মাদুশকা ফিরলেন মাত্র ১ রানে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৪৩ জন খবরটি পড়েছেন

ক্রীড়া ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার ইনিংসের শুরুতেই আঘাত হেনেছেন বাংলাদেশের ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। লঙ্কান ওপেনার নিশান মাদুশকাকে মাত্র ১ রানে ফেরত পাঠান তিনি।

মঙ্গলবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। ইনিংসের চতুর্থ ওভারে তানজিমের প্রথম বলেই স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন মাদুশকা। তিনি ছয় বল মোকাবেলায় করেন মাত্র এক রান।

এর আগে তাসকিন আহমেদের বলেও বেশ কয়েকবার পরাস্ত হয়েছিলেন মাদুশকা, ব্যাটে-বলে কোনো সংযোগ ছিল না বললেই চলে। অবশেষে সাকিবের প্রথম বলেই তার ইনিংসের পরিসমাপ্তি ঘটে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২৬ রান। অপরপ্রান্তে ব্যাট করছেন পাথুম নিশাঙ্কা (১১) ও কুশল মেন্ডিস (৮)।

বাংলাদেশ দলে আজ খেলছেন: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশে রয়েছেন: নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়াল্লাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা ও আসিথা ফার্নান্দো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar