1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টেস্ট ছাড়ার আসল কারণ কী? অবশেষে মুখ খুললেন বিরাট কোহলি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

টেস্ট ছাড়ার আসল কারণ কী? অবশেষে মুখ খুললেন বিরাট কোহলি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

বিডিটি নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাত্র দুই মাস আগে হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু এতদিন এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও এবার প্রথমবার টেস্ট অবসর নিয়ে মুখ খুললেন তিনি—তাও মজার ছলে।

লন্ডনে যুবরাজ সিংয়ের ‘ইউ উই ক্যান ফাউন্ডেশন’-এর একটি অনুষ্ঠানে কোহলি বলেন, “দু’দিন আগেই দাড়িতে কলপ করলাম। যখন চারদিন পরপর দাড়িতে কলপ করতে হয়, তখন বুঝতে হবে সময় এসে গিয়েছে।” যদিও তার এই মন্তব্যকে পুরোপুরি মজার ছলে বলা হলেও, অনেকেই এর মধ্যে এক ধরনের অভিমান বা প্রতীকী বার্তা খুঁজে পাচ্ছেন।

৩৬ বছর বয়সে অনেক ক্রিকেটার দাপটের সঙ্গে খেলে গেলেও কোহলির টেস্ট অবসর কিছুটা অপ্রত্যাশিতই ছিল। বিশেষ করে যখন ভারতীয় দল বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে এবং কোহলি সেখানে উপস্থিত থাকলেও মাঠের বাইরে রয়েছেন, তখন প্রশ্ন আরও জোরালো হয়েছে—তাঁকে কি চাপ দিয়ে অবসর নিতে বাধ্য করা হয়েছে?

অনুষ্ঠানে কোহলি রবি শাস্ত্রীর প্রশংসা করে বলেন, “ওঁর সঙ্গে কাজ না করলে টেস্ট ক্রিকেটে যা করেছি, তা হত না। উনি যদি আমার পাশে না দাঁড়াতেন, সমালোচনা সহ্য না করতেন, তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হত।”

কোহলি আরও স্মরণ করেন যুবরাজ সিংয়ের সঙ্গে তার বন্ধুত্ব ও যুবরাজের ক্যানসার-জয় করার লড়াই। তিনি বলেন, “আমরা তখন ওর খুব কাছেই ছিলাম, অথচ কিছু জানতাম না। যখন শুনলাম, খুব চমকে গিয়েছিলাম। কিন্তু যেভাবে ও ফিরে এসেছে, সেটা একদম চ্যাম্পিয়নের মতো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন তেণ্ডুলকর, ব্রায়ান লারা ও রবি শাস্ত্রীও।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar