1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে: যশোরে স্থাপন হচ্ছে ১৮ ফুটের নতুন স্মৃতিস্তম্ভ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে: যশোরে স্থাপন হচ্ছে ১৮ ফুটের নতুন স্মৃতিস্তম্ভ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১১ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি। যশোরের বকুলতলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যা দেশের ‘জুলাই যোদ্ধাদের’ প্রতি সম্মান প্রদর্শনের একটি উদ্যোগ। এই স্থানটি পূর্বে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনার জন্য পরিচিত ছিল, যা গত ৫ আগস্টের পর তিন দফায় ভেঙে দেওয়া হয়। গতকাল সোমবার (১৪ জুলাই) যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম এই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম জানান, ১৯৭১ সালে বহিরাগত শক্তির বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল, আর ২০২৪ সালে দেশের অভ্যন্তরের ‘ফ্যাসিবাদী শক্তির’ বিরুদ্ধে রক্ত দিয়ে নতুন ইতিহাস রচিত হয়েছে। তিনি বলেন, এই স্মৃতিস্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাহস, ত্যাগ ও প্রত্যয়ের এক অনুপ্রেরণামূলক স্মারক হয়ে থাকবে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই স্মৃতিস্তম্ভের উচ্চতা হবে ১৮ ফুট এবং প্রস্থ হবে ৬ ফুট। এর বিভিন্ন অংশে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে উচ্চারিত উদ্দীপনামূলক স্লোগানগুলো খোদাই করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে এই নির্মাণ কাজে অংশ নিচ্ছে। আগামী ৫ আগস্ট এই স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির নেতা নূরুজ্জামান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ’র পিতা আব্দুল জব্বার, জুলাই যোদ্ধা মাসুম বিল্লাহ, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি গুড়িয়ে দিয়েছিল এবং সেই স্থানেই এই নতুন স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar