1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্বের প্রবীণতম ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং সড়ক দুর্ঘটনায় নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিশ্বের প্রবীণতম ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং সড়ক দুর্ঘটনায় নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্বের প্রবীণতম ম্যারাথন দৌড়বিদ হিসেবে পরিচিত ফৌজা সিং ভারতের পাঞ্জাবে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় ১১৪ বছর বয়সে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা যায়, জালন্ধর-পাঠানকোট মহাসড়কে এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ফৌজা সিং। হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৯১১ সালের ১ এপ্রিল পাঞ্জাবের বেয়াস গ্রামে জন্ম নেওয়া ফৌজা সিং জীবনের নানা চড়াই-উৎরাই পার করে ৮৯ বছর বয়সে শুরু করেন দৌড়ের যাত্রা। স্ত্রী ও সন্তানকে হারানোর পর শূন্যতা কাটাতেই তিনি বেছে নেন দৌড়। ২০০০ সালে লন্ডন ম্যারাথনের মাধ্যমে শুরু হয় তার প্রতিযোগিতামূলক দৌড়ের ইতিহাস।

তিনি তিনটি মহাদেশে মোট নয়টি পূর্ণ ম্যারাথনে অংশ নেন— লন্ডন, টরন্টো ও নিউইয়র্কে। তার সেরা টাইমিং ছিল ৫ ঘণ্টা ৪০ মিনিট ৪ সেকেন্ড, যা তিনি করেছিলেন টরন্টো ম্যারাথনে। এছাড়াও তিনি ২০০৪ সালের অ্যাথেন্স ও ২০১২ সালের লন্ডন অলিম্পিকে মশাল বহনের সম্মান অর্জন করেন। ফৌজা ছিলেন এক আন্তর্জাতিক ক্রীড়া বিজ্ঞাপনে অংশগ্রহণকারী, যেখানে ডেভিড বেকহ্যাম ও মোহাম্মদ আলীর মতো তারকারাও ছিলেন।

তার মৃত্যুতে পাঞ্জাবের গভর্নর গুলাবচাঁদ কাটারিয়া শোক প্রকাশ করে বলেন, “সর্দার ফৌজা সিং ছিলেন অদম্য সাহস ও প্রেরণার প্রতীক।”

ফৌজা সিংয়ের মরদেহ জালন্ধরের একটি হিমঘরে রাখা হয়েছে। দেশের বাইরে থাকা তার সন্তানরা দেশে ফিরলে শেষকৃত্য সম্পন্ন হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar