নিজস্ব প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে সুভাষ মালো নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাতটায় শ্যামনগর পৌরসভার চিংড়াখালী গ্রামের নিজ ঘেরে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। সে পাশ্ববর্তী কালীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শিবপদ ধীবর এর ছেলে
স্থানীয় সূত্রে জানা যায়, সুভাষ চিংড়াখালী গ্রামে ১০ বিঘা জমি লিজ নিয়ে বাগদার চাষ করতো। সে প্রতিদিন ভোরে রতনপুর থেকে চিংড়াখালী ঘেরে এসে মাছ ধরে বিক্রি করে বাসায় চলে যেতো। আজ হটাৎ করে ঘেরে মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ঘেরের ভীতরে পানিতে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বাড়ি কালীগঞ্জ উপজেলায় হওয়ায় তারা লাশ সেখানে নিয়ে গিয়েছে।