1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পঞ্চগড় সীমান্তে বড়বাড়ী বিওপি উদ্বোধন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে

পঞ্চগড় সীমান্তে বড়বাড়ী বিওপি উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

পঞ্চগড় প্রতিনিধি। পঞ্চগড় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনির্মিত -৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ী সীমান্ত এলাকায় ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে নবনির্মিত বিওপি উদ্বোধন করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে একটি কমলা গাছের চারা রোপণ করে দেশ ও জাতির মঙ্গলকামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন।এরপরে এস এম জাহিদুর রহমান উপস্থিত বিজিবির সদস্যের উপস্থিতিতে উদ্বোধনী ভাষণ দেন।

উদ্বোধনী ভাষণে রিজিয়ন কমান্ডার সব সদস্যকে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ এবং চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার গোলাম রব্বানী, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

উদ্বোধন শেষে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান বলেন, সীমান্তকে সুরক্ষিত রাখার মহান রথ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিনিয়ত তার সক্ষমতা ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ এর দায়িত্বপূর্ণ এলাকায় বড় বাড়িতে নতুন এই বিওপির কার্যক্রম শুরু করা হলো। এ বিওপির কার্যক্রমের মাধ্যমে অত্র এলাকায় নারী ও শিশুসহ মানবপাচার রোধে চোরাচালান দমনসহ সব সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এলাকাবাসীসহ স্থানীয় ও গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন এ কর্মকর্তা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar